• ২০২৬ মার্চ ০১, রবিবার, ১৪৩২ ফাল্গুন ১৬
  • সর্বশেষ আপডেট : ০৪:০৩ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

অভিনেতা জাহের আলভীর স্ত্রী" ইকরা" আত্নাহত্যা করেছেন।।

  • প্রকাশিত ০৪:০৩ পূর্বাহ্ন রবিবার, মার্চ ০১, ২০২৬
অভিনেতা জাহের আলভীর স্ত্রী" ইকরা" আত্নাহত্যা করেছেন।।
file
হাসিনুর রহমান হাসু। টাইম বাংলা নিউজ ডেস্ক।

অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরা আর নেই—এই মর্মান্তিক সংবাদে শোকের ছায়া নেমে এসেছে শোবিজ অঙ্গনে। টাইম বাংলা নিউজকে বিষয়টি নিশ্চিত করেছে অভিনেতার শ্বশুরবাড়ির পরিবার।

পরিবারের নাম প্রকাশে অনিচ্ছুক এক ঘনিষ্ঠ আত্মীয় টাইম বাংলা নিউজকে জানান, আজ দুপুর দেড়টার দিকে মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসায় এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।

ঘটনার সময় অভিনেতা জাহের আলভী নেপালে অবস্থান করছিলেন। ঈদের বিশেষ নাটক ‘দেখা হলো নেপালে’-এর শুটিং নিয়ে সেখানে ব্যস্ত ছিলেন তিনি। স্ত্রীর মৃত্যুর বিষয়ে জানতে চাইলে ম্যাসেঞ্জারে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় তিনি বলেন, যা শুনেছেন, এসব নিয়ে এখনই কিছু প্রকাশ করবেন না। আমি কথা বলার মতো অবস্থায় নেই।

এদিকে, ইকরার চাচা বিপু খান টাইম বাংলা নিউজকে জানান, তিনি বর্তমানে ময়মনসিংহের ভালুকায় রয়েছেন। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন।

উল্লেখ্য, ২০১০ সালের ৯ নভেম্বর ভালোবেসে ইকরাকে বিয়ে করেন আলভী। তাদের সংসারে ‘রিজিক’ নামে একটি পুত্রসন্তান রয়েছে।

এই অকালপ্রয়াণে পরিবার, স্বজন ও শুভানুধ্যায়ীদের মাঝে গভীর শোক বিরাজ করছে।


সর্বশেষ